• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল কাল: যেভাবে রেজাল্ট জানবেন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ৪৩
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৬: ২৩
logo

এইচএসসি পরীক্ষার ফল কাল: যেভাবে রেজাল্ট জানবেন

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ৪৩
Photo

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার ১৬ অক্টোবর প্রকাশ করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বরের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীরাও স্ব স্ব প্রতিষ্ঠান বা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে।

এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-এ এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফল প্রকাশ করা হবে না।

গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

২

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

৩

অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

৪

পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

৫

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আজ

সম্পর্কিত

২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

৬ দিন আগে
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

২০ দিন আগে
অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

২৩ দিন আগে
পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর

০৭ সেপ্টেম্বর ২০২৬