প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী

Thumbnail image

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেশের ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল। অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাদ দেওয়ার পর বর্তমান সরকারের প্রতিমন্ত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত করার কথা জানালেন।

অনুষ্ঠানে ববি হাজ্জাজ জানান, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। বাড়িয়ে অষ্টম পর্যন্ত ধাপে ধাপে নিয়ে যেতে চান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত