কুমিল্লা শিক্ষাবোর্ড পরীক্ষার্থী ৯৫ হাজার
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এ বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৯৫ হাজার ৩০ জন। এর মধ্যে ৫৭ হাজার ২৯৬ জন মেয়ে। পরীক্ষার্থী কমলেও এবার একটি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। এ বছর বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ৪৬৪ টি কলেজের পরীক্ষার্থীরা ১৯৩ টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
এ বছর বিজ্ঞানে পরীক্ষার্থী ২৮ হাজার ৪৮৩ জন, এর মধ্যে মেয়ে ১২ হাজার ৪২৬ জন। মানবিকে ৪৩ হাজার ৪৬৩ জনের মধ্যে মেয়ে ৩০ হাজার ২২৮ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ২৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে মেয়ে ১১ হাজার ১১ জন। এই শাখায় ছেলে ১২ হাজার ৭৩ জন।
গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ৫৯ হাজার ৯৫ জনই মেয়ে। গতবার ছয় জেলার ৪৫৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দেয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা জেলার ১৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী ৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী কুমিল্লা জেলার। ফেনী জেলার ৪২ টি কলেজের ৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী ১১ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বনিম্ন পরীক্ষার্থী ফেনী জেলার,যা পাঁচ অংকের নিচে।
এদিকে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কিছু বিষয় যথাযথভাবে অনুসরণ করতে হবে। এগুলো হল- এইচএসসি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ২০০ গজ বেষ্টনীর মধ্যে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তি/ব্যক্তিবর্গের চলাচল নিষিদ্ধ করার জন্য ১৪৪ ধারা কঠোরভাবে নিশ্চিত করবে প্রশাসন। শিক্ষামন্ত্রণালয়, শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ব্যক্তি, দায়িত্বরত শিক্ষকমণ্ডলী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ যাতে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বেষ্টনীর মধ্যে অবস্থান করতে না পারে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কেন্দ্রে বহিরাগত, অবাঞ্ছিত লোকের সমাগম ঘটলে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ডেকে অবহিত করতে হবে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন আরও জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব ,ঘটনা, নকল ও অসদুপায় অবলম্বল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ সনের ৪২ নং আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বছর ২ জুলাই পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৮ আগস্ট। ১৫ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা হবে।
জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। আগে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড সুন্দরভাবে লিখতে হবে।’
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, এবার অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আমরা মঙ্গলবার ভিজিল্যান্স টিমের সঙ্গে সভা করেছি। শিক্ষামন্ত্রীর বার্তা ও নীতিমালা কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে।