অনার্স প্রথম বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

Thumbnail image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। পরিবর্তিত তারিখের এই পরীক্ষাটি ২১১৫২১ ও ২১১৫০১ পত্রকোডের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র ও সময়সূচিসহ অন্যান্য সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত