• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখতে হবে

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৩: ০৪
logo

Photo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীদের তদন্ত চলমান থাকলেও তাঁদের অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, তদন্তপূর্বক অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন।

আরও বলা হয়, জোরপূর্বক পদত্যাগ করা শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে বেতন-ভাতা চালু এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা বা বাধা দেয়, তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায়।

এ ছাড়া অপর এক অফিস আদেশে জোরপূর্বক পদত্যাগের অভিযোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

২

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

৩

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৪

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

৫

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সম্পর্কিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

১৯ ঘণ্টা আগে
আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১ দিন আগে
এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৭ দিন আগে

১৭ দিন আগে