জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ পর্বের ফল প্রকাশিত

Thumbnail image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, এ পরীক্ষায় মোট ১৮১টি কলেজের ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬০.৯৭% শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত