বাইউস্টে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Thumbnail image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কালচারাল ক্লাব কর্তৃক ফল-২০২৫ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার বাইউস্ট অডিটরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল। প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি সকল বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাইউস্ট কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত