• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ড

এসএসসির ৯১৪৯৪ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৭: ৪১
logo

Photo

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ছয় জেলার ৯১ হাজার ৪৯৪ টি আবেদন জমা পড়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাতে শেষ হয়। আবেদনকারীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন রেকর্ডসংখ্যক। শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে, যাতে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা যায়।’

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার এক হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের ৬৬ দশমিক ৮৮ শতাংশ। এবার মোট ৯ হাজার ৮১৪ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ফেল করা শিক্ষার্থীদের কেউ একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। আবার অনেক উত্তীর্ণ শিক্ষার্থী নম্বর বাড়ার আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এসএসসির ৯১৪৯৪ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

২

একাদশে ভর্তির নীতিমালা জারি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর থেকে

৩

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা স্টুডেন্টস' এসোসিয়েশনের নবীনবরণ

৫

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ দিন আজ

সম্পর্কিত

একাদশে ভর্তির নীতিমালা জারি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর থেকে

একাদশে ভর্তির নীতিমালা জারি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর থেকে

২ দিন আগে
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

৩ দিন আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা স্টুডেন্টস' এসোসিয়েশনের নবীনবরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা স্টুডেন্টস' এসোসিয়েশনের নবীনবরণ

৪ দিন আগে

৯ দিন আগে