শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা স্টুডেন্টস' এসোসিয়েশনের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০: ২৭
Thumbnail image

কুমিল্লা স্টুডেন্টস' এসোসিয়েশন,সাস্টের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে "নবীন বরণ ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সভাপতি আসিফুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

- অধ্যাপক ড. রহমত আলী, পরিসংখ্যান বিভাগ

- অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রভোস্ট, শাহপরান হল

- অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগ

- অধ্যাপক ড. শাহ মো. আবু সাইদ আরেফিন, এফইএস বিভাগ

- প্রভাষক তারিক এম এ কাইয়ুম, সমাজকর্ম বিভাগ

-প্রভাষক নাজমুল ইসলাম, এফইটি বিভাগ

এছাড়াও উপস্থিত ছিলেন ৪র্থ কার্যনিবাহী কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম, ৫ম কার্যনিবাহী কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক খোরশেদ বিন রফিক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লার ৫০ জন নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা এবং সৌজন্যে উপহার হিসেবে ক্রেস্ট, চাবির রিং, মোবাইল স্ট্যান্ড প্রদান করা হয় এবং ২০১৯-২০ সেশন প্রবীণদের ফেয়ারওয়েল দেওয়া হয়।

তাছাড়া সিনিয়র-জুনিয়রদের পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত