এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল শিক্ষাবোর্ড

Thumbnail image

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে। ফলে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত