• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> স্বাস্থ্য

ট্রমা সেন্টারে ইমরান ইমরান বলে কাঁদছে মা, চিকিৎসকের ভুলে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২৩: ৫৯
logo

Photo

কুমিল্লার ট্রমা সেন্টারে হার্নিয়া অপারেশনের সময় চিকিৎসকের ভুলে ইমরান হোসেন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ ইমরানের পরিবারের। 

ইমরান হোসেন (২১) কাতার প্রবাসী হুমায়ুনের ছেলে। তিনি কুমিল্লার ২য় মুরাদপুর দক্ষিণ পাড়া সর্দার বাড়ির বাসিন্দা।

পরিবারের দাবি, ইমরান বিকেল ৫টার দিকে মারা যান। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যা পর্যন্ত লাইফ সাপোর্টে রাখার নাটক করে এবং চিকিৎসার নামে প্রায় ২ লাখ টাকার ওষুধ কিনিয়ে নেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, ঢাকার একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অপারেশন করানোর কথা থাকলেও তিনি না আসায় স্থানীয় চিকিৎসক দিয়ে অপারেশন করানো হয়। বিকেল ৫টা ৪৫ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। এর আগেও এই হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইমরান ছিলেন তিন ভাইয়ের মধ্যে বড়। তার এক ছোট ভাই প্রতিবন্ধী এবং অন্যজন বয়সে ছোট। ইমরানের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভুক্তভোগী পরিবার হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতিতে কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি না হওয়ায় বস্তব্য নেয়া সম্ভব হয়নি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

২

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

৫

হাম প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা

সম্পর্কিত

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

০১ আগস্ট ২০২৬
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৩ জুন ২০২৬

২০ মে ২০২৬