• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> জীবনযাপন

গ্রিন টি পানের সঠিক সময় কোনটি? যা বলছেন পুষ্টিবিদেরা

আমার শহর লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ১৬
logo

Photo

গ্রিন টি স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান, যা হৃদ্‌যন্ত্র থেকে শুরু করে অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। তবে গ্রিন টি পানের নির্দিষ্ট কোনো সময় না থাকলেও কখন পান করছেন, তা কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

অন্ত্রের স্বাস্থ্যে গ্রিন টির ভূমিকা

গ্রিন টি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে—সাম্প্রতিক গবেষণায় এমন ধারণার পক্ষে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে।

জেএম নিউট্রিশনের নিবন্ধিত পুষ্টিবিদ ও পুষ্টিবিষয়ক পরামর্শক লিন্ডসে হল বলেন, ‘গ্রিন টিতে থাকা উপাদান অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়াতে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকাতে সাহায্য করতে পারে। এ ছাড়া গ্রিন টির প্রদাহবিরোধী প্রভাবও রয়েছে।’

গবেষণায় দেখা গেছে, গ্রিন টিতে থাকা পলিফেনল ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমাতে বা সেগুলোর বৃদ্ধি ঠেকাতে সাহায্য করতে পারে। এসব ব্যাকটেরিয়া অন্ত্রের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া গ্রিন টির উদ্ভিজ্জ উপাদান আলসারেটিভ কোলাইটিসের মতো প্রদাহজনিত অন্ত্রের রোগের সঙ্গে সম্পর্কিত প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে।

তবে অন্ত্রের স্বাস্থ্যে গ্রিন টির সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। লিন্ডসে হল বলেন, ‘গ্রিন টির সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে অনেক গবেষণা থাকলেও একে সব রোগের সমাধান বা এককভাবে জীবন বদলে দেওয়ার মতো পানীয় ভাবা ঠিক নয়। নিয়মিত প্রতিদিন তিন বা তার বেশি কাপ গ্রিন টি পান করলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকতে পারে। তবে পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসও গড়ে তোলা জরুরি।’

গ্রিন টি পানের উপযুক্ত সময়

অন্ত্রের স্বাস্থ্যে গ্রিন টির সম্ভাব্য উপকারিতা থাকলেও কখন এটি পান করা ভালো, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

লিন্ডসে হল জানান, অন্ত্রের স্বাস্থ্যের উপকার পেতে দিনের কোন সময়ে গ্রিন টি পান করা সবচেয়ে ভালো, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট গবেষণালব্ধ প্রমাণ নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট সময় মেনে না চললেও নিয়মিত গ্রিন টি পান করলে এর সম্ভাব্য উপকার পাওয়া যেতে পারে।

তবে পান করার সময় একেবারেই গুরুত্বহীন নয়। কখন গ্রিন টি পান করছেন, তার ওপর শরীরের এটি গ্রহণের প্রক্রিয়া এবং অন্য খাবারের সঙ্গে এর প্রতিক্রিয়া নির্ভর করতে পারে।

লিন্ডসে হল বলেন, ‘গ্রিন টিতে ক্যাফেইন থাকায় বেশির ভাগ মানুষের জন্য দিনের বেলা খুব দেরিতে এটি পান না করাই ভালো। এ ছাড়া খাবারের খুব কাছাকাছি সময়ে চা পান করলে কিছু খনিজ উপাদান শরীরে শোষিত হওয়ার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।’

চায়ে থাকা ট্যানিন আয়রন ও জিংকের মতো খনিজের সঙ্গে যুক্ত হতে পারে। ফলে এসব খনিজ শরীরে শোষিত হওয়ার পরিমাণ কমতে পারে। এ কারণে প্রধান খাবার খাওয়ার সময় গ্রিন টি পান না করাই ভালো।

সে হিসাবে দুপুর ২টার আগে এবং দুই বেলার খাবারের মাঝখানে গ্রিন টি পান করা যেতে পারে। তবে খালি পেটে চা পান করলে কারও কারও বমি বমি ভাব বা অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে। লিন্ডসে হলের মতে, এসব ক্ষেত্রে খাবারের সঙ্গে গ্রিন টি পান করলে অস্বস্তি কমতে পারে।

তবে নিয়মিত গ্রিন টি পানের অভ্যাসে কোনো সমস্যা না হলে শুধু অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ভালো রাখার জন্য সেই অভ্যাস বদলানোর প্রয়োজন নেই। নিয়মিত গ্রিন টি পান করাই যথেষ্ট।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গ্রিন টি পানের সঠিক সময় কোনটি? যা বলছেন পুষ্টিবিদেরা

২

রেজাল্ট খারাপ হলে যেভাবে সান্ত্বনা দেবেন

৩

যে কারণে কান্নার পরে ভালো হয়ে যায় মন

৪

ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ

৫

সাময়িক ব্লক করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের চালু করছে মেটা

সম্পর্কিত

রেজাল্ট খারাপ হলে যেভাবে সান্ত্বনা দেবেন

রেজাল্ট খারাপ হলে যেভাবে সান্ত্বনা দেবেন

১৬ দিন আগে
যে কারণে কান্নার পরে ভালো হয়ে যায় মন

যে কারণে কান্নার পরে ভালো হয়ে যায় মন

২৭ সেপ্টেম্বর ২০২৬
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ

ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ

২৬ সেপ্টেম্বর ২০২৬

০৭ আগস্ট ২০২৬