• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৪
logo

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৪
Photo

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে সিইসি ছাড়াও অন্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে। এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল বৈঠকে উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬