নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা র্যালি করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
আজ বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণ এলাকার ৯টি ওয়ার্ড, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীরা নগরের নোয়াগাঁও চৌমুহনী এলাকায় এসে অবস্থান নেবে। এরপর র্যালি করে কান্দিরপাড় কুমিল্লা টাউন হল মাঠে মিলিত হবে। এছাড়া আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশনের উত্তর এলাকার ১৮টি ওয়ার্ডের নেতাকর্মীরা উত্তর অংশ থেকে র্যালি নিয়ে কান্দিরপাড় জড়ো হবে।
মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা র্যালিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানান।
তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।