নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক ওসমান গণি ভূঁইয়াকে আহবায়ক করে ওই কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুইজন সদস্য হলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু। তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সবাই বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার অনুসারি।

চিঠিতে বলা হয়, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন চ্যানেল ও দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের লিখিত অভিযোগ নিয়ে এ তদন্ত কমিটি হয়।
এর আগে মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে বিএনপির থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। রিজভীউল ও রমিজ উদ্দিন লন্ডনী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিপক্ষের অনুসারি বলে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছে।