• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে: ডা.তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২: ৩৬
logo

Photo

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরনো ধাঁচে নিয়ে যাবে। আমরা যে ভোরের আলো দেখেছি সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল শুক্রবার কুমিল্লা নগরের একটি কনফারেন্স হলে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনকে ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গোষ্ঠী পূর্ণ সংস্কার না চেয়ে নির্বাচন চাচ্ছে। যদি পূর্ণ সংস্কার না হয়ে নির্বাচন হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ, না ভোট করে ছিলেন যখন কিন্তু পার্লামেন্ট ছিল না। পরে যে রাজনীতিতে আসলেন সেটাও ছিল না। প্রোক্লেমেশনের মাধ্যমেই তো হয়েছে। শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে অনুসরণ করে এবারে যে সমস্ত সংস্কারে আমরা (বিএনপি, জামায়াত, এনসিসি ও ইসলামী দলগুলসহ অন্যান্য দল) একমত হয়েছি সেটাকে ইতির মাধ্যেমে আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনারা পজিটিভ ভূমিকা রাখবেন।

এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।

ডা. তাহের বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটি হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি, সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১০ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬