মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার সভাপতি হয়েছেন ডা. আফসান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। আজ ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আজ জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ডা. আফসান আনিস হওয়ায় কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বিস্মিত হয়েছেন। আফসানের বাবা ডা. আবদুল বাকী আনিস আওয়ামী লীগের চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলার সভাপতি ও বিএমএ কুমিল্লা জেলার সর্বশেষ কমিটির সভাপতি। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন।

জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এই কমিটির অনুমোদন দেন।

জাসাস কুমিল্লা জেলা ও মহানগর কমিটির অন্তত পাঁচজন সদস্য জানিয়েছেন, জীবনে কোনদিন আফসান আনিসকে বিএনপি অথবা জাসাসের কোন কর্মসূচিতে দেখা যায়নি। তাঁর বাবা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, আফসান আনিসের দুই চাচা জলিশ আবদুর রব ও রইস আবদুর রব বিএনপির রাজনীতি করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত