২৩৮ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলো বিএনপি

Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৮ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুটি এবং ভারপ্রাপ্ত তারেক রহমান একটি আসনের প্রার্থী হবেন।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩ আসনে নির্বাচন করবেন।

ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনে এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিএনপি। বাকি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত