• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১২
logo

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৪
Photo

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ পেয়েছেন কুমিল্লার চার জাতীয় সংসদ সদস্য। তাঁরা হলেন, মো. মনিরুল হক চৌধুরী, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও মো. আবুল কালাম।

কুমিল্লার ১১টি আসনের ১১ জন এমপির মধ্যে চারজন সভাপতির পদ পেয়েছেন। এছাড়া ১১ জন এমপির মধ্যে দুইজন মন্ত্রী হয়েছেন। একজন টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা জেলার উন্নয়নে তিন মন্ত্রী ও চারজন সভাপতি ভূমিকা রাখবেন।

জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির (যা সরকারি ব্যয় ও হিসাব পরীক্ষা করে) সভাপতি হলেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, একাত্তরের রণাঙ্গণে যুদ্ধ করেছি। দল আমাকে এ পদে মনোনীত করেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল হক চৌধুরী চারবার, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুইবার, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও মো. আবুল কালাম একবার করে সংসদ সদস্য হয়েছেন। সেলিম ভূঁইয়া শিক্ষক নেতা, আবুল কালাম বিএনপির শিল্প বিষয়ক সম্পাদকও।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

২

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৪

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

৫

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

সম্পর্কিত

১৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৮ দিন আগে

১৯ দিন আগে