• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

আসিফ মাহমুদের ৩০ লক্ষাধিক ফলোয়ারের পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৬
logo

Photo

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩ মিলিয়নের বেশি ফলোয়ার থাকা পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ লেখেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংগঠিতভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এদিকে, ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে ধারাবাহিক রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের কারণে আরও অনেকের আইডি ও পেজে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও হাদি সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইমের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজেও একই ধরনের সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের প্রোফাইল থেকেও ওসমান হাদি সংশ্লিষ্ট একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬