• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

সকল দায়িত্বে থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ০০
logo

Photo

উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনো সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি বলেন, এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।

ডিসেম্বর প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর আগে কি পদত্যাগ করবেন- এ বিষয় তিনি বলেন, কোনো কিছুই তো এখনো চূড়ান্ত হয়নি, শিডিউল ঘোষণা আছে, সবকিছু ফাইনাল হোক তারপর।

কোন দল থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন- এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আমি আপনাদের যথাসময়ে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৯ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬