• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

কারাগারে আ.লীগ শীর্ষ নেতাদের ঈদ

সাক্ষাৎকার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১২: ৩৭
logo

কারাগারে আ.লীগ শীর্ষ নেতাদের ঈদ

সাক্ষাৎকার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১২: ৩৭
Photo

গত বছরও তারা ছিলেন আলোচনার শীর্ষে। ঈদ মানেই ছিল শুভেচ্ছা বিনিময়, প্রভাব-প্রতিপত্তির মহড়া। কেউ আসতেন ঈদ সেলামি নিতে, কেউ দিতে। অথচ সময়ের নির্মম পরিহাস, বছর ঘুরতে না ঘুরতেই তারা বন্দি জীবনে ঈদ উদযাপন করছেন।ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মন্ত্রী, এমপি, এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এবার ঈদ করছেন কারাগারের চার দেয়ালের মাঝে। একসময়ের দোর্দণ্ডপ্রতাপশালী এই নেতারা এখন পরিণত হয়েছেন অসহায় আসামিতে।

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, যিনি একসময় ছিলেন দেশের অন্যতম ধনকুবের, তাকেও এবার ঈদ পালন করতে হচ্ছে কারাগারে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর কথাই ধরুন। একসময়ের ‘মিস্টার সিদ্ধান্ত’ খ্যাত এই নেতা, যিনি বরিশালের রাজনীতিতে ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা, তাকেও এখন ঈদ কাটাতে হচ্ছে বন্দিজীবনে।

আদালতে দাঁড়িয়ে আমু বলেছিলেন, ‘আমরা একে অপরের ভাই ভাই। মিলে-মিশে থাকা উচিত। আশা করছি, এ পরিবেশ থাকবে না।’ তবে তার এ বক্তব্য বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদের মুখে পড়ে।

একমাত্র আমু নন, আরও অনেক প্রভাবশালী নেতাই এবার কারাগারে ঈদ করছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, কাজী জাফরউল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি—এদের সবাইকে এবার ঈদের নামাজ আদায় করতে হয়েছে কারাগারের মসজিদে।

ঢাকার রাজনীতির আরেক প্রভাবশালী নেতা, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শেষ বয়সে এসে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। আদালতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘৭৬ বছর বয়সে এসে একের পর এক মামলা সহ্য করতে পারছি না। আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নিলাম।’

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কথাই ধরা যাক। একসময় প্রযুক্তি খাতে অন্যতম প্রভাবশালী এই মন্ত্রী এখন সবচেয়ে অসহায়। আদালতে এসে তিনি বলেন, ‘কথা বললেই রিমান্ড ও মামলার সংখ্যা বাড়ে। হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। কথা বলে কী লাভ?’

এবারের ঈদে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমসহ অসংখ্য নেতা কারাগারে ঈদ উদযাপন করছেন।

একসময়ের ক্ষমতাধর এসব ব্যক্তিরা এখন বিচারাধীন আসামি। রাজনীতির এই নাটকীয় পরিবর্তন প্রমাণ করে, সময়ের স্রোতে সবকিছুই বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের শিকার হতে পারেন যে কেউ, যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬