• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬: ৪৪
logo

Photo

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও তাঁর অনুসারী ছাত্রদল কে দায়ি করেছেন।

ফেসবুকে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ওই গেলে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাঁকে ঘিরে ধরে। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাঁকে উদ্দেশ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর কর্মীরাও ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের সড়কে বসে পড়েন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশনের প্রতি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেব।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান বলেন, পুলিশ পুরোটা সময় সেখানে ছিল। উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘ছাত্রদল এই হামলা করেছে। আমরা জনগণের কাছে এই হামলার বিচার দিলাম। এরা অরিজিনাল ছাত্রদল নয়, মির্জা আব্বাসের আলাদা বাহিনী আছে এখানে।’

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন। তিনদিন পর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৯ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬