‘ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না’: মির্জা ফখরুল

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৭: ৪৯
Thumbnail image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি৷

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় একটাও এনসিপি নাই। সে কারণে তারা জামায়াতের সাথে সুর মিলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বুঝে ন।৷ এসবের কারণ হলো ভোট পেছানো।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যের জেরে তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত