• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

দল আপনার সন্তান, একে দ্বিখণ্ডিত করবেন না: তারেক রহমান

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪: ০৩
logo

Photo

​

দল আপনার সন্তান। একে দ্বিখণ্ডিত করবেন না। আপনি আপনার সন্তানকে ঘরে রেখে দলের জন্য কাজ করছেন। দল যাকে মনোনয়ন দেয়, তাঁর পক্ষে কাজ করতে হবে। একটি সন্তানকে কোনোভাবেই দ্বিখণ্ডিত করা যাবে না। দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের মধ্যে ঐক্য থাকতে হবে। আগামী নির্বাচনে জয়ী হতে হলে ঐক্যের বিকল্প নেই।

​কুমিল্লার ১১ টি আসনের বিএনপি দলীয় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। রোববার সন্ধ্যা ৬টা ৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত ওই সভা হয়। এতে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতির মহাসচিব বক্তব্য রাখেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম।

​তারেক রহমানের বক্তৃতার সময় কুমিল্লার মনোনয়ন প্রত্যাশীরা হাত উঁচিয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। সভায় তারেক রহমান ও মির্জা ফখরুলই বক্তব্য রাখেন। সভায় উপস্থিত বিএনপির অন্তত পাঁচজন নেতা এ তথ্য জানিয়েছেন।

​দলীয় সূত্রে জানা গেছে, ওই মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এতে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে যাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার নেওয়া হয়।

​জানা গেছে, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন। এর আগেই বিএনপি সম্ভাব্য প্রার্থী ঠিক করে রাখতে চায়। সেজন্য কুমিল্লা জেলার সম্ভাব্য প্রার্থীদের গতকাল বিকেলে ডাকা হয়। এর মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা এলাকায় কাজ করতে পারবেন।

​কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, রোববার সন্ধ্যা ৬টার পর আমাদের ডাকা হয়। এটা মূলত মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা। আমরা জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলাম। গতকাল চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের সভা হয়।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫ বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ সোমবার ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬