• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

কাল প্রধান উপদেষ্টা -তারেক রহমানের বৈঠক, আলোচনার মূল বিষয় নির্বাচন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৩: ৩৩
logo

Photo

জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে দেশের রাজনীতিতে যখন বিএনপি ও অন্তর্বর্তী সরকারের অবস্থান বিপরীতমুখী, ঠিক সেই সময়েই চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে লন্ডনে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে।

স্থানীয় সময় আগামীকাল শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে লন্ডনের সেন্ট্রাল এলাকায় অবস্থিত দ্য ডরচেস্টার হোটেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠককে ঘিরে নির্বাচন নিয়ে একটি সমঝোতার আশা করছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে, দেশের ফ্যাসিবাদমুক্ত, পরিবর্তিত রাজনীতির পথে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি, জনগণের ভোটাধিকারের প্রশ্নে নতুন করে আশার আলো জাগাতে পারে এ বৈঠক।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশা করছে, এই আলোচনায় শুধু নির্বাচন নয়, বরং রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।

দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, এই প্রজন্ম কী চাচ্ছে, কী ধরনের সংস্কার ও পরিবর্তন প্রত্যাশা করছে—সে বিষয়ে ঐকমত্য হওয়া জরুরি। আমরা সহিংসতার রাজনীতির অবসান চাই।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আলোচনার দাবিদার বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের সময়সীমা, সরকারের নিরপেক্ষ আচরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এসব বিষয় নিয়েই আলোচনা হবে এবং হওয়া উচিত।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে দেশের রাজনীতিতে একটি গঠনমূলক মোড় আসতে পারে।

তাঁরা দুজন বসবেন, রাজনীতি নিয়েই আলোচনা হবে। এখন রাজনীতি মানেই নির্বাচন। বিএনপি কী চায় এবং সরকারের অবস্থান কী—এই দুইয়ের মধ্যে একটি সমঝোতার পথ বের হতে পারে।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপিকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। সরকারের প্রতি সমঝোতামূলক ও সহনশীল অবস্থান রাখলে আলোচনার সফলতা আসতে পারে। সরকার যদি নির্বাচনের সময়সীমা নিয়ে নমনীয় হয়, তাহলে বিএনপিরও তা মানিয়ে নেওয়া উচিত।”

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

৩

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৪

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৫

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

সম্পর্কিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২০ দিন আগে
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

০৭ জুন ২০২৬
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১৬ মে ২০২৬

৩০ মার্চ ২০২৬