মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। গত ২২ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাইস চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ট্রাস্টি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী ও জয়নুল আবদিন ফারুক।

এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে আছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত