• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে: নাহিদ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪: ০৫
logo

Photo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে। তবে তার আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই।

পদযাত্রার ষষ্ঠ দিনে রোববার দলটির নেতাকর্মীরা রাজশাহী এসে পৌঁছে। রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক কর্মসূচি পালন করছে।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কারের পথে বাধা সৃষ্টি হচ্ছে। যারা এই সংস্কারের যাত্রাকে, গণ-অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবেনা। এ দেশ থেকে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই তরুণ সমাজ বাংলাদেশের জনগণকে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে।

মাওলানা ভাসানীর কথা স্মরণ করে নাহিদ বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। যদি আমাদের নদীর হিস্যা, পানির হিস্যা, বর্ডারের হিস্যা বুঝে নিতে হয় তবে আমরা আবারও রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।

নাহিদ বলেছেন, যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায়না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায়না। তারা নিজেদেরকে মুজিববাদের পাহারাদার হিসেবে প্রমাণ করেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার এখনো সংবিধানে স্থান পায় নাই। এমন সংবিধান আমাদের প্রয়োজন নেই। একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যায়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬