• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান ফিরবেন : বুলু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১১: ৫২
logo

Photo

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা ৪৭, ৫২ ও ৭১ কে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করে, যারা মুক্তিযোদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা। সোমবার লক্ষ্মীপুর বাজার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি গঠন করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। আর শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেশনায়ক তারেক রহমান। যত ষড়যন্ত্রই হোক না কেন, ১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান ফিরবেন ও সরকার প্রধান হবেন।

বিএনপির এ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএনপি নেতা আ. হ. ম. তাইফুর আলম, জেলা বিএনপি নেত্রী সাকিনা বেগম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী নাজমুস সাদাত সাধন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট ও দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের ৫১ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। এতে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আকবর। পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাইকে ঘোষণা করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

২

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

৪

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হতে চান কাজী নাজিয়া হক

৫

মোয়াজ্জেম হোসেন কল্লোল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন, প্রজ্ঞাপন জারি

সম্পর্কিত

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১০ দিন আগে
জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

২২ মার্চ ২০২৬

১৮ মার্চ ২০২৬