• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্য শিশুসুলভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৬: ৪৫
আপডেট : ১৯ মে ২০২৫, ১৭: ৩৫
logo

হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্য শিশুসুলভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৬: ৪৫
Photo

বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে হাসনাত আব্দুল্লাহের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। সোমবার কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ (এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক) বলেছেন কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির (রাজার পার্টি) খ্যাত এনসিপির মুখপাত্র। তার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোন অনুষ্ঠান করতে দেবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্চিত ঘোষণা করিনি। তাকে আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্চিত করা হবে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছে—এটা আমাদের ব্যর্থতা।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা, সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

২

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৩

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৪

বঞ্চিত ছাত্রদল নেতা ভিপি নজরুল কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি

৫

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা থেকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৯ দিন আগে
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

১৬ দিন আগে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে মনিরুল হক চৌধুরী

৩০ জুলাই ২০২৬

১৫ জুলাই ২০২৬