• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

তারেক রহমানের ৩১ দফাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২: ০৩
logo

Photo

তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্যে যে ৩১ দফা দিয়েছেন তা-ই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপরেখা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে 'সম্ভাবনাময় বাংলাদেশ' নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে ‘পরিবর্তনের পথে বাংলাদেশ : নতুন আশা, নতুন সম্ভাবনা’ প্রেক্ষিত বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তাতে আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আর সেখানে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সার্বিক উন্নয়নের কথাসহ প্রতিটি অর্গানের কথা বলা আছে।

তিনি আরও বলেন, আজকের সেমিনারের আয়োজক মনিরুল হক চৌধুরী কুমিল্লার উন্নয়নে আরও ৯ টি দফা দিয়েছেন। কুমিল্লার উন্নয়নে যে ৯ দফা দেয়া হয়েছে, সেগুলো আমিও সমর্থন করি। সে সাথে আমিও একটি দফার কথা বলব, কুমিল্লাকে আপনি শিক্ষার জোন হিসেবে গড়ে তুলবেন- যাতে অভিভাবকরা তাঁদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে পারেন।

সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে ওই সেমিনার হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. এম এম শরীফুল করীম। সেমিনারে মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

ইউট্যাবের যুগ্ম সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার ও মেহেদী হাসানের সঞ্চালনায় ওই অনুষ্ঠান হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল। আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

আইনজীবী মো. কাইমুল হক রিংক বলেন, মনিরুল হক চৌধুরীর নয় দফার সঙ্গে আরও একটি দফা যোগ করতে চাই। উনার নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সুন্দর থাকে। মানুষ যেন ন্যায় বিচার পায়।

এতে উপস্থিত ছিলেন, সারওয়ার জাহান ভূইয়া দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব মজুমদার।

সেমিনারে তারেক রহমানের সাক্ষাৎকারের একটি প্রকাশনা উন্মোচন করা হয়। এরপর উপস্থিত জনতার মধ্যে পাঁচ হাজার কপি প্রকাশনা বিতরণ করা হয়। সেমিনার হলেও এটি জনসভায় রূপ নেয়।

খালেদা জিয়া আশ্রয় না দিলে ওদের অস্তিত্ব থাকতো না: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, তারেক রহমান বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত।

তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, দীর্ঘ বছর আমরা যাদের নিয়ে আন্দোলন করেছিলাম, যাদের খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের উস্কানির মুখে এ পৃথিবীতে নজিরবিহীন ভাবে তারেক রহমান নির্বাচনমুখী হয়ে এগিয়ে যাচ্ছেন। এই নজির আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। তারেক রহমান শুধু বিএনপির নেতা নয়, তিনি দেশনায়ক রাষ্ট্রনায়ক হওয়ার অন্যতম যোগ্য দাবিদার।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধ শেষ হয়নি। গত বছর ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব তাতেও শেষ হয়নি। এ দেশ থেকে শোষণ অত্যাচার নিপীড়ন বন্ধ হয়নি। এদেশে মুক্তিকামী জনতার স্বাধীনতার প্রকৃত বাস্তবায়ন করবে তারেক রহমান। কুমিল্লার উন্নয়ন ছাড়া আমি আমার জীবদ্দশায় কিছু ভাবতে পারিনি। সামনেও যতোদিন বাঁচব কুমিল্লার উন্নয়নের সারথি হয়ে বাঁচতে চাই।

গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে সম্ভাবনাময় বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে বর্ষীয়ান এই রাজনীতিবিদ এসব কথা বলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

৩

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

৪

জামায়াতের আমিরকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী

৫

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

সম্পর্কিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২০ দিন আগে
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

০৭ জুন ২০২৬
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. বাকী আনিসের ছেলে আফসান হলেন কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

১৬ মে ২০২৬

৩০ মার্চ ২০২৬