• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ০৪
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার এ অনুমোদন দেওয়া হয়। শিগগিরই রোডম্যাপটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ। তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনের শুনানি চলছে। সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। শেষ দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসন নিয়ে করা দাবি ও আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটে আসন কমিয়ে ৪টি থেকে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে ১০ আগস্টের মধ্যে ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে। এরপর ২৪ আগস্ট থেকে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে আবেদনগুলোর নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকের পর সারা দেশের ছাত্র-জনতা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে, আর সেদিনই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সময় থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
একাধিকবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হয়, যাতে রমজান শুরু হওয়ার আগে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের ব্যবস্থা নিতে বলা হয়।

এরপর থেকেই মূল প্রশ্ন দাঁড়ায়- কবে ঘোষণা হবে ভোটের তারিখ, নির্বাচনী রোডম্যাপ ও তপশিল? এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের সময়সীমা যেহেতু ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে, সেহেতু আমরা খুব শিগগিরই আমাদের অ্যাকশন প্ল্যান ঘোষণা করতে পারব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬