সিইসি-এনসিপি বৈঠক আজ; আসিফ মাহমুদের নেতৃত্বে ইসিতে যাচ্ছে প্রতিনিধি দল

Thumbnail image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করবে।

আজ মঙ্গলবার দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি।

এতে বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিনিধিদলে থাকবেন, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত