• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে প্রশ্ন বরকত উল্লাহ বুলুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২১: ৪৭
logo

Photo

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এনসিপি নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে বের হয়ে গেছে, যারা শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কারা শেখ হাসিনার সাথে কবরে যেতে চেয়েছেন, কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন? কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না। কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করে?

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে, বাংলাদেশের এমন কোন জেলা নেই যেই জেলার এক্সইএন, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো সরকারে মন্ত্রণালয় নাই যেখানে তারা তদবির করে না। তাদের কথা তো আপনারা লেখেন না! তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন একটি দল লিখে দিয়েছেন আপনি যদি জামায়াত ইসলাম করেন, আপনি বেহেশতে যাবেন। এটা শিরক। একজন মুসলমান হিসেবে কেন আপনাদের মিডিয়ায় আসলো না। একজন মুসলমান হিসেবে যে এর চাইতে বড় অপরাধ হতে পারে না- এটা কেন মিডিয়ায় আসলো না? আপনারা কেন এসব ছাপছেন না? আপনারা শুধু শুধু বিএনপির বিরুদ্ধে কথাগুলো বললে, এগুলোই ছেপে দেন। আমি সুস্পষ্ট বলতে চাই- আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন। কারা তার সাথে কবর পর্যন্ত যেতে চাইলেন এই লিস্টটা প্রকাশ করেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর- রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বক্তব্য রাখেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

২

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

৩

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ হাজার লোক নিয়ে র‌্যালি করবেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

৫

ছাত্রদলের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক ইসরাক

সম্পর্কিত

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লার চার এমপি

০৮ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

নির্বাচন করতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

০৭ সেপ্টেম্বর ২০২৬

৩১ আগস্ট ২০২৬