• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে কঠোর প্রস্তুতি নিচ্ছেন নেইমার

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ০৪
logo

Photo

নতুন করে এক বছরের জন্য সান্তোসে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রোজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার ক্লাব সতীর্থরা যখন এখনও ছুটিতে, তিনি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কারণ লক্ষ্যটা বড় এবং সেটা ২০২৬ ফিফা বিশ্বকাপ। এ ছাড়া বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠার চেষ্টাও চালাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। কারণ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে তার শতভাগ ফিট থাকতে হবে। নেইমারের ফিটনেস ফিরে পাওয়ার প্রস্তুতি নিয়ে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সাবেক এই বার্সোলানা তারকা নিজেও বিভিন্ন সময়ে নিজের শারিরীক উন্নতির আপডেট দিয়ে আসছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নেইমার। যেখানে ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে তাকে কিছু ব্যায়াম করতে দেখা যায়। একটি ছবিতে হাঁটুতে অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় ব্যান্ডেজও স্পষ্টভাবে স্পষ্ট দৃশ্যমান। আবার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটা খুব সহজ যাচ্ছে না সেলেসাও তারকার। গত ২২ ডিসেম্বর নেইমার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের অধীন একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিম- এই দুই জায়গায় অনুশীলন করছেন। এই সপ্তাহ থেকে নেইমার তার পুনর্বাসনের শেষ ধাপ শুরু করেছেন। তার লক্ষ্য- ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফিরতে পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করা। ধারণা করা হচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহে এই সেলেসাও তারকা শারীরিক ট্রানজিশন ট্রেনিং (পুরোদমে শারিরীক চাপ পড়ে এমন) শুরু করবেন এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার জন্য ফিট হয়ে উঠার প্রত্যাশা তার। সবমিলিয়ে নেইমারের মাঠে ফিরতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে বলে উল্লেখ করেছে গ্লোবো। ৪ ফেব্রুয়ারি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সাও পাওলোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সান্তোস। ওই ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারবেন কি না সেটা তার বল নিয়ে করা অনুশীলন ও পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। ২০২৪ সালের শুরুতে ইনজুরির ধকল নিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। এরপর বেশ কয়েকবারই তিনি ছিটকে যান চোটে পড়ে। যদিও ভঙ্গুর ফিটনেস নিয়েই গত মৌসুমের শেষদিকে তিনি ঝুঁকি নিয়েছেন নেইমার। চোট নিয়ে খেলে দলকে সেরি ‘এ’ প্রতিযোগিতার রেলিগেশন থেকে বাঁচিয়েছেন। তারই প্রতিদান হিসেবে সান্তোস কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ধৈর্যশীল অবস্থানে রয়েছে। চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেই ধোঁয়াশা কেটে গেছে শেষ মুহূর্তে। এদিকে, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের মেগা আসর বসবে। তার আগে চূড়ান্ত দল সাজাতে খুব বেশি সময় হাতে নেই ব্রাজিলের কোচ আনচেলত্তির সামনে। ধারণা করা হচ্ছে, মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার পরই ব্রাজিলের স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ। আনচেলত্তি বলেছেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয় এবং অন্যদের চেয়ে (শারিরীকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

২

রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

৩

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ফারুক

৪

মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

৫

বাংলাদেশকে পাশে রাখতে চায় আইসিসি ও পিসিবি, মধ্যরাতে লাহোরে আমিনুল

সম্পর্কিত

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

৩ দিন আগে
রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

৩ দিন আগে
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ফারুক

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ফারুক

৪ দিন আগে
মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

মাঠে ফিরেই গোল করলেন রোনালদো

১০ দিন আগে