আমার শহর স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে আনহেল ডি মারিয়ার দুর্দান্ত জোড়া গোলে গোলবন্যা ভাসালো রোজারিও সেন্ট্রাল। আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের ম্যাচে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।
গত রোববার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়া।
প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। এই ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে রোসারিও। বাকি গোলগুলো করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।
৫-০ গোলের এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে রোসারিও সেন্ট্রাল। এখন পর্যন্ত ১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে দলটির অর্জন ২২ পয়েন্ট।
চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে এখন রোসারিও সেন্ট্রাল। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে এগোনো দলটির জন্য এই জয় বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
নিজেদের পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তিগ্রের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।