আমার শহর স্পোর্টস ডেস্ক

নিউইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়ে এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার সকালে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচের ২০তম মিনিটে পরিকল্পিত এক আক্রমণ থেকে এগিয়ে যায় মায়ামি। বক্সের ওপর থেকে মেসি বল বাড়ান দে পলের দিকে। দে পল সেই বল গোলের মুখে থাকা লুইস সুয়ারেসকে দিলে, তিনি প্রতিপক্ষ গোলকিপার ম্যাট ফ্রিসকে ফাঁকি দিয়ে পাস দেন বের্তেরামেকে। সহজ শটে বল জালে জড়িয়ে প্রায় পাঁচ মাস পর লিগে গোলের দেখা পান এই মেক্সিকান ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলটি পায় স্বাগতিকরা। পাল্টা আক্রমণ থেকে বের্তেরামের পাস ধরে মেসি ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ান বক্সের মুখে থাকা দে পলের দিকে। সেখান থেকে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
ম্যাচের শেষ মুহূর্তে নিউ ইয়র্ক সিটি পেনাল্টি পেলেও দুর্দান্তভাবে তা রুখে দেন মায়ামি গোলরক্ষক সেন্ট ক্লেয়ার। পুরো ম্যাচে নিউ ইয়র্ক ১৪টি শট নিয়েও মায়ামির জালের দেখা পায়নি। এর আগে সর্বশেষ মার্চে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে ক্লিন শিট বা গোল হজম না করার কৃতিত্ব দেখিয়েছিল মায়ামি।
এদিকে ব্যক্তিগত অর্জনেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) হওয়ার প্রবল সম্ভাবনা তার। চলতি মৌসুমে ২৩টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে সরাসরি সহায়তা করেছেন তিনি। টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার লড়াইয়েও সবার চেয়ে এগিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটার মুসা পিছিয়ে আছেন ৪ গোলে।