• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৩১
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৩৮
logo

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৩১
Photo

ব্রাজিলের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের মধ্যে তিন গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

আজ মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একপেশে লড়াইয়ে ৭-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৩ গোল করেন ভিনি। জালের দেখা পান রায়ান, এস্তেভাও উইলিয়ান আর এন্দ্রিকও।

ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোল পান ভিনি। গোলে অ্যাসিস্ট ছিল ব্রুনো গিমারেসের। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার অ্যাসিস্ট ছিল এন্দ্রিকের। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাসে বল পেয়ে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ভিনি। 

এটি তার ক্যারিয়ারের চতুর্থ হ্যাটট্রিক। আগের তিনটি হ্যাটট্রিকই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। 

৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন এন্দ্রিক। হাফ টাইমের ঠিক আগে এস্তেভাও গোল পেলেও সেটা বাতিল হয়।  প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল পেয়েছিল ব্রাজিল। ৪২তম মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিনিসিয়ুসের ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ৫১ মিনিটে এস্তেভাওয়ের শট সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০।

এর এক মিনিট পর গোলের সুযোগ পায় সিঙ্গাপুর। পাল্টা আক্রমণে ফারহান জুলকিফলি শট নেন। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, ৬৫ মিনিটে ষষ্ঠ গোলটি করেন রায়ান। দ্রুতগতির আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণ ভেঙে জালে বল পাঠান তিনি।

এরপর ৭৪ মিনিটে সপ্তম গোল পায় ব্রাজিল। অ্যালানের শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে প্রবেশ করে। এতে ৭-০ গোলের বড় ব্যবধান তৈরি হয়।

ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

উল্লেখ্য, তিন দিন আগে একই স্টেডিয়ামে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে সেই হারের প্রভাব দেখা যায়নি। বরং সাত গোলের বড় জয় তুলে নিয়েছে আনচেলত্তির দল।

পাশাপাশি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিক ম্যাচের বড় আকর্ষণ হয়ে ওঠে। এই জয়ের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

২

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

৩

ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

৪

১০ জনের ইংল্যান্ডের কাছে ৪৩ ম্যাচ পর হারল স্পেন

৫

শ্রাবণের ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

সম্পর্কিত

১৩ ঘণ্টা আগে
ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

২ দিন আগে

৩ দিন আগে