• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শ্রাবণের ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২: ২৮
logo

Photo

গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর হাতছানি—সবকিছু মুহূর্তেই রূপ নিল বিষাদে। ঘরের মাঠের সাফে দর্শক হয়ে গেল বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি এখন পাকিস্তান। ইতিহাসে প্রথমবারের মতো সাফের ফাইনালে নাম লেখালো পাকিস্তান। আর ২৩ বছরের শিরোপা খরা আরও দীর্ঘায়িত হলো বাংলাদেশের।

গতকাল শনিবার রাতে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের দলকে। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুলে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেত। বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও সমানে সমান লড়াই চলেছে দুই দলের মধ্যে। ৫৪ মিনিটে রাকিবের পাস থেকে বক্সের মাঝামাঝি জায়গায় শমিত সোমের জোরালো শট প্রতিহত হয় পাকিস্তানের রক্ষণে। আক্রমণে গতি আনতে ৬২ মিনিটে শুকিকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে নামান বাংলাদেশ কোচ টমাস ডুলি। ৭৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের আলী উজাইর, তাঁর বদলি হিসেবে নামেন হাইয়ান খাট্টাক—ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ায় বড় ভূমিকা রাখেন এই বদলি মিডফিল্ডারই।

৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় বিশ্বনাথ ঘোষকে নামায় বাংলাদেশ। ঠিক ওই মিনিটেই বক্সের বাইরে থেকে আদিল নবীর নিচু কোণাকুণি শট দারুণ দক্ষতায় রুখে দেন শ্রাবণ। ৮৫ মিনিটেও বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের খেলা বন্ধ  ছিল মিনিট পাঁচেক। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শ্রাবণের ভুলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে পাকিস্তান

২

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল

৩

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান, লাল কার্ড দেখলেন অধিনায়ক-কোচ

৪

ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৫

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

সম্পর্কিত

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল

১৮ ঘণ্টা আগে
ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান, লাল কার্ড দেখলেন অধিনায়ক-কোচ

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান, লাল কার্ড দেখলেন অধিনায়ক-কোচ

১ দিন আগে
ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

২ দিন আগে