• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৪
logo

Photo

এক ম্যাচে তিন গোল -এ যেন রাফিনিয়ার জন্য এখন নিয়মিত দৃশ্য। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে বার্সেলোনার জয়ের নায়ক হলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত ফিনিশিংয়ে সেভিয়াকে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও শক্ত করেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ লা লিগার ম্যাচে গতকাল শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। শুরুতে গোল হজমের পর বার্সেলোনার তিনটি গোলই করেছেন রাফিনিয়া।

তিন দিন আগে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে চলতি লিগে সাত ম্যাচে তার গোল হয়ে গেল ১২টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ৩টি।

রেসিংয়ের বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছিলেন লামিন ইয়ামাল। এদিন সেভিয়ার সঙ্গে অবশ্য গোল পাননি তিনি। তবে রাফিনিয়ার দুটি গোলের অ্যাসিস্ট ছিল স্প্যানিশ তারকার পাস থেকে।

সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ইয়ামালের অ্যাসিস্ট হয়ে গেল ৫১টি। লা লিগার ফুটবলারদের মধ্যে তিনিই কনিষ্ঠতম (১৯ বছর ৬৮ দিন)। এর আগে ২০২২-২৩ মৌসুমে ২২ বছর ২৯৮ দিন বয়সে অ্যাসিস্টের ফিফটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচজুড়ে দাপট দেখালেও ১৯ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বার্সেলোনাই। ইউসুফ ফোফানার গোলে লিড নেয় সেভিয়া। তখন হয়তো ফিরে আসছিল গত অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার জয়ের সুখস্মৃতি। 

তবে তিন মিনিটের মধ্যেই আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচে সমতা টেনে দেন রাফিনিয়া। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২ মিনিটের মাথায় ইয়ামালের দারুণ ক্রসে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। আর ৬৯ মিনিটে ইয়ামালের পাস থেকে আরও একবার জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান তারকা।

সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করল বার্সেলোনা। এই সাত ম্যাচে তারা করেছে মোট ৩১ গোল। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ।  

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

২

না ফেরার দেশে ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

৩

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিল ডুলি

৪

জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে পাঁচে বাংলাদেশ

৫

আবারও ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

সম্পর্কিত

১ দিন আগে
আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিল ডুলি

আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিল ডুলি

২ দিন আগে
জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে পাঁচে বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে পাঁচে বাংলাদেশ

৮ দিন আগে

৯ দিন আগে