এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলা। আজ শনিবার বিকেল তিনটায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ওই খেলা হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকেই মাঠ পরিচর্যা শুরু হয়।
২৬ অক্টোবর সোমবার বিকেল তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আদর্শ সদর ও বরুড়া উপজেলা। সেই খেলাও কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ খেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। মন্ত্রীর বাবা বরুড়ার তিনবারের সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের নামে এই খেলা হচ্ছে। ২০২০ সালে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, করোনাকালীন বরুড়ার মানুষকে সাহায্য, চক্ষু শিবিরের পর এবার খেলাধুলার আয়োজন করেছে ফাউন্ডেশন।
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক খেলোয়াড় কায়সার আলম সেলিম বলেন, আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। সেমিফাইনালের পর ফাইনাল হবে।