• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আজ আনুষ্ঠানিক ভাবে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৩: ১২
logo

Photo

বছর পাঁচেক কোচিংয়ের বাইরে থাকার পর অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন জিনেদিন জিদান। ইতিহাসের অন্যতম সফল এই কোচ ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

আজ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

ফ্রান্স দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তির পর নতুন কোচের নাম ঘোষণা করতে কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এফএফএফ। বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে বিদায় নিলেও দেশমের অবদান ফরাসি ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পর নতুন যুগের পথে হাঁটছে ফ্রান্স। আর সেই দায়িত্বই কাঁধে নিচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদের দুই দফার মতো এবারও তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে বড় কোনো টুর্নামেন্টে তাকে প্রথম দেখা যাবে ২০২৮ ইউরোতে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। জিদানের দায়িত্ব নেওয়ার মাধ্যমে বহু প্রতীক্ষিত একটি জুটিও বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

দীর্ঘদিন চেষ্টার পরও রিয়াল মাদ্রিদে যেটি সম্ভব হয়নি, এবার ফ্রান্স জাতীয় দলে কিলিয়ান এমবাপের কোচ হবেন জিদান। জাতীয় দলের হয়ে এমবাপের দুর্দান্ত পরিসংখ্যানের সঙ্গে এবার যোগ হচ্ছে এমন এক কোচ, যিনি ফাইনাল খেলেন না, জেতেন। দুই বছর আগে রিয়াল মাদ্রিদে এমবাপের পরিচিতি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে।

তবে এবার সম্পর্কটা হবে আরও বিশেষ। পাঁচ বছর পর আবারও কোচের স্যুট পরছেন ‘জিজু’। ধুলোমাখা ট্যাকটিকস বোর্ড হাতে নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফরাসি এই কিংবদন্তি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজ আনুষ্ঠানিক ভাবে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

২

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

৪

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

সম্পর্কিত

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

২ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

৪ দিন আগে