• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৯: ৩৬
logo

Photo

ফিফা আসিয়ান কাপে ভরাডুবির প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়েও। সর্বশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৮১তম স্থানে নেমেছে বাংলাদেশ।

বিপরীতে, বাংলাদেশকে ৯-২ গোলে হারানো ও পরে আসরের চ্যাম্পিয়ন হওয়া ইন্দোনেশিয়া এগিয়েছে দুই ধাপ। তাদের অবস্থান এখন ১১৬তম। আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে হারে ১-০ গোলে। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হয়ে তিন ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে নয় গোল হজম বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক ব্যর্থতার চিত্র আরও স্পষ্ট করেছে। বিদেশি লিগে খেলা একাধিক ফুটবলার দলে থাকার পরও এমন ফল নিয়ে প্রশ্ন উঠেছে দলের প্রস্তুতি ও সামর্থ্য নিয়ে।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পর শিরোপাও জিতেছে তারা। তাতেই ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তাদের।

দুই দলের ব্যবধানও এখন ৬৫ ধাপ- বাংলাদেশ ১৮১তম, ইন্দোনেশিয়া ১১৬তম। র‌্যাংকিংয়ের শীর্ষ চারটি স্থানে কোনো পরিবর্তন নেই। টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন রয়েছে শীর্ষেই। আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয় এবং ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। উয়েফা নেশন্স লিগে দারুণ খেরে দুই ধাপ টপকে ৫ম স্থানে উঠে এসেছে পর্তুগাল। এক ধাপ করে নেমে ৬ষ্ঠ স্থানে ব্রাজিল এবং ৭ম স্থানে রয়েছে মরক্কো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

২

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৩

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

৪

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা, ম্যাচের বলেও ‘দ্য লাস্ট ড্যান্স’

৫

মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সম্পর্কিত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৯ ঘণ্টা আগে
অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

২ দিন আগে