• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ভারতে আটকা জিম্বাবুয়ে দল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৮: ৩৫
logo

ভারতে আটকা জিম্বাবুয়ে দল

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৮: ৩৫
Photo

গতকাল রোববার দিল্লিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে জিম্বাবুয়ে। এরপর দেশের পথে রওনা হওয়ার কথা থাকলেও ভারতে আটকা পড়েছে দলটি।মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না আফ্রিকান দলটির।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি অথবা বিকল্প ব্যবস্থা হওয়ার আগপর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে সিকান্দার রাজার দল।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে আকাশপথ। ভারত-শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে যার প্রথম ভুক্তভোগী জিম্বাবুয়ে।

আগেই সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া জিম্বাবুয়ের দলের সোমবার ভারত ছেড়ে যাওয়ার কথা। ক্রিকইনফো জানিয়েছে, দলের সদস্যরা ধাপে ধাপে দেশে ফেরার কথা, যার মধ্যে একটি অংশ সোমবার ভোর সাড়ে চারটায় এবং অন্যরা দিনের পরবর্তী সময়ে রওনা হওয়ার কথা ছিল।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে আকাশপথ। ভারত-শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে যার প্রথম ভুক্তভোগী জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দলের খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যদের জন্য এমিরেটসের ফ্লাইটে বুকিং করা ছিল। এই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা। এখন আকাশপথ বন্ধ থাকায় অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তবে জিম্বাবুয়ে দল ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই অবস্থান করবে।

গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে জিম্বাবুয়ে দলের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে কি না, জানতে চাইলে কোচ জাস্টিন সিমনস বলেন, ‘না, আমি এমন কিছু শুনিনি। খেলা শুরু হওয়ার সময়ও কিছু ছিল না। এরপর খেলায় মনোযোগী ছিলাম, আর কিছু শুনিনি।’

গত শনিবার টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলা পাকিস্তান দলের সদস্যরা কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাহোরে ফিরে গেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

২

ভারতে আটকা জিম্বাবুয়ে দল

৩

মেসির জোড়া গোলে মায়ামির জয়

৪

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

৫

রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

সম্পর্কিত

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

৯ ঘণ্টা আগে
মেসির জোড়া গোলে মায়ামির জয়

মেসির জোড়া গোলে মায়ামির জয়

১১ ঘণ্টা আগে

৮ দিন আগে
রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

রিয়ালকে টপকে লিগের শীর্ষে বার্সেলোনা

৮ দিন আগে