• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫১
logo

Photo

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, এটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। বিসিবি বিষয়টি তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করে। জাহানারা কমিটির কাছে লিখিতভাবে একই অভিযোগ করেন।

তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মঞ্জুরুলের বিরুদ্ধে জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। কমিটি জানায়, তাঁর কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

সুপারিশের ভিত্তিতে আজকের সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত, এবং গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই।

উল্লেখ্য, জাহানারা মঞ্জুরুলের সঙ্গে তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তবে বিসিবির তদন্ত কমিটি তৌহিদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে