মিশরীয় তরুণী জোড়া গোলে পারল না বার্সেলোনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

প্রতিযোগিতামূলক লড়াইয়ে নামার আগে প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুটা ঠিক মন মতো হলো না বার্সেলোনার। যুক্তরাজ্য সফরে নিজেদের প্রথম ম্যাচে বার্মিংহামের কাছে হেরে গেল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। 

নিজেদের ঘরের মাঠ নাইটহেড স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে বার্সেলোনাকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্মিংহাম। এর আগে মূল ম্যাচে ছিল ২-২ সমতা।

স্পেনের হয়ে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলার কারণে চলতি প্রাক-মৌসুম সফরে নেই বার্সেলোনার বেশিরভাগ ফুটবলার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে মাঠে নামেননি।

ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ৩১তম মিনিটে অগাস্ট প্রিসকের গোলে এগিয়ে যায় বার্মিংহাম। তবে ৪২তম মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আবদেলকরিম।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে রুনি বার্গদজির শট গোলরক্ষক জেমস বিডল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে দ্রুততম সময়ে জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই মিশরীয় তরুণ। কিন্তু আট মিনিট পর জন সোলিস গোল করে আবারও সমতায় ফেরান বার্মিংহামকে।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বার্সেলোনার রুনি বার্গদজি ও ব্রায়ান ফারিনাস পেনাল্টি মিস করলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্মিংহাম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত