ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন স্যাঞ্জু স্যামসন। অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভারত জাতীয় ক্রিকেট দল পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে টিুটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। আর ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো উইন্ডিজের।

১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।এরআগে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন।

তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি।

এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত