• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো ভারতীয় ক্রিকেটাররা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২: ৫২
logo

Photo

ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছে নির্বাচক প্যানেল। কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ভারতের চার তারকা ক্রিকেটার। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। সেই ক্যাটাগরি তুলে দিতে পারে বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। আগরকারদের প্রস্তাব বোর্ড মেনে নিলে শুধু এ, বি ও সি ক্যাটাগরি থাকবে। এ+ ক্যাটাগরিতে থাকায় বছরে ৭ কোটি রুপি করে পেতেন চার ক্রিকেটার। তাদের এ ক্যাটেগরিতে নামিয়ে দিলে তারা পাবেন ৫ কোটি রুপি করে। অর্থাৎ, ২ কোটি রুপি করে কম পাবেন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রোহিত ও কোহলিকে এ প্লাস ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। তেমনটা হলে বছরে ৪ কোটি টাকা কম পাবেন তারা। আগরকারদের এই প্রস্তাবের নেপথ্যে কিছু নির্দিষ্ট যুক্তি রয়েছে। এ+ ক্যাটেগরিতে সাধারণত তাদেরই রাখা হয় যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন। জাদেজা টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেন। অর্থাৎ, তারা কেউ তিন ফরম্যাটের ক্রিকেটার নন। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না। তাকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটেগরি না রাখার সুপারিশ করেছেন নির্বাচকরা। শুধু চার ক্রিকেটার নন, কেন্দ্রীয় চুক্তির সকল ক্যাটাগরিতেই বদল আনতে পারে বোর্ড। সি থেকে বি ক্যাটাগরিতে নেমে যেতে পারেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মার। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই ও সরফরাজ খান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

৩

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৪

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৫

আজ স্পেন বনাম ফ্রান্স ম্যাচে নজর কাড়বে ইয়ামাল–এমবাপ্পে দ্বৈরথ

সম্পর্কিত

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

১৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

১৯ ঘণ্টা আগে