• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শাহাদাতের সেঞ্চুরিও কাজে এলো না, ফাইনালে পাকিস্তান

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১: ৫৯
logo

Photo

একপ্রান্ত আগলে রেখে শাহাদাত হোসেনের দারুণ সেঞ্চুরির পরও প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। বোলিংয়ের শুরুতে ঝলক দেখালেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হন সাইফ হাসানের সতীর্থরা। এতে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমি-ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩৩ রানের টার্গেট ২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে পাকিস্তান।

অন্য সেমি-ফাইনালে জয় পেয়ে আগেই ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে পাকিস্তান ও লঙ্কানরা।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের পক্ষে হাসান নেওয়াজ সর্বোচ্চ ৬২, শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ ও আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় চতুর্থ ওভারে বল হাতে নিয়ে রিপন মন্ডল চার বলের মধ্যে দু’টি উইকেট তুলে নেন। দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফেরান তিনি। ২১ রানের মধ্যে দু’টি উইকেট হারিয়ে পাকিস্তান বিপদে পড়ে।

কিন্তু হাসান নওয়াজ ও শাহজাইব খান ম্যাচ ঘুরিয়ে দেন। দু’জনের ১১০ রানের জুটিতে বাংলাদেশকে উল্টো চাপে ফেলে পাকিস্তান। 

নওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন। দলীয় ১৫০ রানে শাহজাইবকে ৫০ রানে ফেরান রাকিবুল। চতুর্থ উইকেট পড়লেও শক্ত ভিতে দাঁড়িয়ে পাকিস্তানকে জয়ের পথে নেন অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ। শেষ পর্যন্ত ৫ উইকেট আর ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান (২) এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় (৯) ফিরে যান। এরপর শাহাদত ও মাহিদুল ইসলাম পরিস্থিতি সামাল দেন।

দু’জনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে নিজের দায়িত্ব পালন করে যান শাহাদত। ৬১ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটিকে আরও বড় করেন তিনি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শাহাদত।

ইনিংসের শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রানও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা শাহাদত। রিপন ১৯ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। দু’টি করে উইকেট পান হাসান নেওয়াজ ও আলী রাজা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শাহাদাতের সেঞ্চুরিও কাজে এলো না, ফাইনালে পাকিস্তান

২

অনুশীলন চলাকালে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার

৩

গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

৪

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

৫

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

সম্পর্কিত

অনুশীলন চলাকালে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার

অনুশীলন চলাকালে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার

২ দিন আগে
গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

৩ দিন আগে
ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

৪ দিন আগে

৬ দিন আগে