• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১২: ১১
logo

Photo

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অ্যান্থনি গর্ডনের জোড়া গোলের পাশাপাশি করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুসের নৈপুণ্যে প্রতিপক্ষের মাঠে সহজ জয় নিশ্চিত করে কাতালানরা।

গতকাল বুধবার রাতে বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। ম্যাচের ৩১তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সাবাহ। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে আলিয়েভের জোরাল শট রুখে দেন জোয়ান গার্সিয়া। রক্ষণ ভাঙতে হিমশিম খাওয়া বার্সেলোনার হয়ে ১৬তম মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভ্রষ্ট হন গর্ডন। পরের মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন সাবাহর কিরোস। এরপর পেদ্রির জোরাল ভলিও ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

অবশেষে ৩১তম মিনিটে ডেডলক ভাঙে বার্সেলোনা। ডান দিক থেকে আডেইয়েমির শট গোলরক্ষক ফেরালে ফিরতি বলে ডান পায়ের শটে জাল খুঁজে নেন গর্ডন। দুই মিনিট পর তিনি আরেকটি গোল করলেও মাঝমাঠে জেসুস অফসাইডে থাকায় তা বাতিল হয়।

বিরতির পর ফিরে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্লিকের শিষ্যরা। ৯ মিনিটের ব্যবধানে তিনবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে তারা।

৫১তম মিনিটে ডি-বক্সে জেসুসের শট গোলরক্ষক পুরোপুরি গ্লাভসে নিতে না পারলে আলগা বল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান গর্ডন। চার মিনিট পর আলেহান্দ্রো বাল্দের পাস ছয় গজ বক্সের ডান দিকে পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন আদেয়েমি। ৬০তম মিনিটে কর্নার থেকে জুলস কুন্দের হেড গোলরক্ষক ঠেকানোর পর দূরের পোস্টে থাকা জেসুস পড়ে গিয়েও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠান।

চার গোল হজমের পর ৬৩তম মিনিটে মিকেলসের গোলে সান্ত্বনার দেখা পায় সাবাহ। তবে তাতে বার্সেলোনার জয়ের আনন্দে কোনো ভাঁটা পড়েনি। চতুর্থ হারে ৩ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে রয়েছে সাবাহ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা

২

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

৩

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

৪

প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি

৫

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

সম্পর্কিত

১ দিন আগে
চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

৩ দিন আগে
প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি

প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি

৪ দিন আগে
রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

৫ দিন আগে